বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : প্রস্তাবিত সিয়াং আপার বহুমুখী প্রকল্প (এসইউএমপি)-এর প্রতিবাদে বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে এক শান্তিপূর্ণ সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় ইটানগরের আকাশদীপ, গঙ্গা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আইজি পার্কের দিকে অগ্রসর হয়।
প্রস্তাবিত এই প্রকল্পকে ঘিরে স্থানীয় জনজাতি সম্প্রদায়ের অধিকার, পূর্বপুরুষদের জমি, নদ-নদী, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সম্প্রদায়গুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মিছিলে অংশগ্রহণকারীরা।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিতব্য এই সংহতি মিছিলের মাধ্যমে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জীবন-জীবিকা, ভূমির অধিকার এবং ঐতিহ্য রক্ষার বিষয়গুলি তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।





