শিলচর সিভিল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত কাজ শেষ করার নির্দেশ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : বরাক সফরের দ্বিতীয় দিনে বুধবার সকালে শিলচর সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। এদিন হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের নির্মীয়মাণ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং মা ও শিশু পরিচর্যা ইউনিটের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি, হাসপাতালের নির্মাণকাজের সঙ্গে জড়িত বিভিন্ন অমীমাংসিত সমস্যা চিহ্নিত করে সেগুলির দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন অশোক সিংহল। নির্মাণাধীন প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রীর এই পরিদর্শনকে কেন্দ্র করে শিলচর সিভিল হাসপাতালের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং অসমাপ্ত প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *