এসসিও অনুষ্ঠানে পাকমন্ত্রীকে আমন্ত্রণ ভারতের

Spread the news

২৮ অক্টোবর : পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুরের পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানাল নয়াদিল্লি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ঔরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

আগামী ২০ ও ২১ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সিভিলাইজেশনাল ডায়লগ ফোরামের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পাকমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী সময়ে ভারতের অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন তৈরি হয়। এই পরিস্থিতিতে পাকিস্তানের কোনও মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানোর ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে, ২০২৩ সালে শেষবার ভারতের মাটিতে পা রেখেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। সেই সময় গোয়ায় অনুষ্ঠিত এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি।

দীর্ঘ বিরতির পর ফের কোনও পাকমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানোর ঘটনাকে ঘিরে দুই দেশের কূটনৈতিক মহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *