দুর্গাপূজায় শিলচরের ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখতে পুলিশের হাতে ৫৫টি ব্যারিকেড ও নো এন্ট্রি বোর্ড তুলে দিল সোমস কমিউনিকেশনস

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : আসন্ন দুর্গাপূজায় শিলচর শহরের যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশের পাশে দাঁড়াল শহরের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান সোমস কমিউনিকেশনস। বৃহস্পতিবার শিলচর সদর থানায় আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের হাতে ৫৫টি ব্যারিকেড এবং ৫৫টি নো এন্ট্রি বোর্ড তুলে দেওয়া হয়।

সোমস কমিউনিকেশনসের মূল উদ্যোগে এবং ইঞ্জিন তেলের হয়ে শ্রী হরি ইন্ডাস্ট্রিসের ডিপো ম্যানেজার বিনোদ কুমার বোথরা ও স্কিপার আন্ডারগারমেন্টসের হয়ে নবরং-এর চয়ন দফতরির সহযোগিতায় এই ট্রাফিক নিয়ন্ত্রণ সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ্রাংশু শেখর ভট্টাচার্য।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই সামগ্রী গ্রহণ করেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম শইকিয়া, ডিএসপি দিলরাজ পাঠক, শিলচর সদর থানার ওসি উত্তম অধিকারী এবং ট্রাফিক ইনচার্জ দীপঙ্কর দাস।

অনুষ্ঠানে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য জানান, দুর্গাপূজার সময় শিলচর শহরে যান চলাচল স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে প্রতি বছর সোমস কমিউনিকেশনসের উদ্যোগে এই ধরনের সহযোগিতা প্রদান করা হয়। আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *