রিসেপশনিস্ট খুনে নাম জড়ানো ব্যক্তি রাজ্যপাল পদে, ইন্ডিয়া গেটে আটক অঙ্কিতার বাবা-মা

Spread the news

১৫ অক্টোবর : উত্তরাখণ্ডের ঋষিকেশের রিসর্টের নিহত রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারির মা ও বাবা বুধবার রাত থেকে ইন্ডিয়া গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে আটক করে দিল্লি পুলিশ। উনিশ বছরের অঙ্কিতার খুনের ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির উত্তরাখণ্ডের তৎকালীন নেতা দুষ্মন্ত গৌতমের। সূত্রের খবর, বুধবার জানা যায়, দুষ্মন্তকে সিকিমের রাজ্যপাল করেছে কেন্দ্রীয় সরকার। ওই খবর সামনে আসার পরেই বুধবার রাতেই অঙ্কিতার মা-বাবা ইন্ডিয়া গেটে অবস্থানে বসেন। তাঁদের কাছে বোন প্রিয়ঙ্কাকে নিয়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। সূত্রের খবর, ঘণ্টা দু’য়েক জিজ্ঞাসাবাদের পরে অঙ্কিতার বাবা ও মাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম। তিনি মামহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন।

সূত্রের খবর, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর খুন হয়েছিলেন অঙ্কিতা। ঋষিকেশের একটি রিসর্টে রিসেপশনিস্টের কাজ করতেন তিনি। চাকরিতে যোগ দেওয়ার প্রায় ২০ দিনের মাথায় নিখোঁজ হয়ে যান তরুণী। ২২ অক্টোবর স্থানীয় একটি খাল থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।

অঙ্কিতা খুনের পরে অভিযোগ ওঠে, দুষ্মন্তের জন্য ‘বিশেষ পরিষেবা’ দিতে অঙ্কিতার উপর চাপ সৃষ্টি করেছিলেন রিসর্টের কর্তৃপক্ষ। ওই মামলায় প্রভাবশালী যোগে তদন্ত করছে সিবিআই। সেই তদন্ত এখনও শেষ হয়নি। বুধবার জানা যায় দুষ্মন্তকে সিকিমের রাজ্যপাল করা হয়েছে। ওই খবর সামনে আসার পরেই বুধবার রাতেই অঙ্কিতার মা-বাবা ইন্ডিয়া গেটে অবস্থানে বসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *