বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় ফেল হওয়া পড়ুয়াদের ২০২৭ সালের পরীক্ষায় বসার জন্য পুনরায় ভর্তি হতে হবে। ইতিমধ্যে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলেও চলছে এই ভর্তি প্রক্রিয়া। স্কুলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বড়ভূইয়া জানান, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় বিদ্যালয়ের মোট ১২০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৪৮ জন পুনরায় ভর্তির জন্য নাম নথিভুক্ত করেছেন। বাকি ৭২ জনের নাম এখনও নথিভুক্ত হয়নি।
তিনি জানান, যে সমস্ত ফেল পড়ুয়া আগামী বছর পরীক্ষায় বসতে ইচ্ছুক, তাদের আগামী ২০ অক্টোবরের মধ্যে ‘sujog portal’-এর মাধ্যমে নাম নথিভুক্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট পড়ুয়ারা আগামী বছর উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে বলেও জানান অধ্যক্ষ।




