আশাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কিশোর নাথ

Spread the news

বড়খলা স্বাস্থ্যকেন্দ্রে আশাকর্মী ও সুপারভাইজারদের সম্মাননা প্রদান

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা ও সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বড়খলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আশা কর্মী ও সুপারভাইজারদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আশা কর্মী ও সুপারভাইজারদের হাতে সম্মাননা তুলে দিয়ে জনস্বাস্থ্য পরিষেবায় তাঁদের নিরলস অবদানের প্রশংসা করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ

তিনি বলেন, গর্ভবতী মা ও নবজাতকের যত্ন, শিশুদের টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আশা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আশা কর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও জনসেবার স্বীকৃতি দিতেই এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বড়খলা স্বাস্থ্য বিভাগের ব্লক প্রোগ্রাম ম্যানেজার সামিম চৌধুরীসহ অন্যান্য দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন। আশা কর্মী ও সুপারভাইজারদের কাজের স্বীকৃতি জানিয়ে তাঁদের হাতে সম্মাননা ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *