খোদ পুলিশের হাতেই মাদকসহ আটক পুলিশ জওয়ান

Spread the news

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর: মাদকবিরোধী অভিযানে এবার পুলিশের জালেই ধরা পড়লেন এক পুলিশকর্মী। অসমের চাবুয়ায় ১০.২ গ্রাম মাদকদ্রব্যসহ রাজেশ যাদব নামে এক পুলিশ জওয়ানকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মহলসহ সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রাজেশ যাদবকে আটক করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযানের মধ্যেই একজন পুলিশকর্মীর আটক হওয়ার ঘটনাটি বিশেষ তাৎপর্য বহন করছে। তবে ধৃত পুলিশ জওয়ান কীভাবে মাদকদ্রব্যের সঙ্গে যুক্ত হলেন, উদ্ধার হওয়া মাদকের প্রকৃতি কী এবং এর পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *