শিলচরে নারী ও শিশু সুরক্ষা নিয়ে একদিবসীয় প্রশিক্ষণ শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : নারী ও শিশু সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার শিলচরে একদিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এন্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, কাছাড় ইউনিটের ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সাংবাদিক সুরজিৎ চক্রবর্তী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-এর কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপিকা ড. পিঙ্কি রায়কে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপিকা ড. পিঙ্কি রায়। তিনি তাঁর বক্তব্যে নারীদের স্বাবলম্বী করে তোলার গুরুত্ব এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি, বর্তমান সময়ে নারী ও শিশুদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আয়োজকদের মতে, ছাত্রছাত্রীদের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা গড়ে তোলা এবং নারী ও শিশুদের সুরক্ষার বিষয়ে তাঁদের আরও দায়িত্বশীল করে তোলাই এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে এন্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কাছাড় ইউনিটের জেলা চিফ ডিরেক্টর দীক্ষা পাল ছাড়াও সানি বণিক, অমিত বণিক, বিমলেন্দু দত্ত ও নীলরতন রায় উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে শিবিরটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *