অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর

Spread the news

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে হাজোতে। দুর্ঘটনায় নিহত দুই যুবক হলেন জয়ন্ত বর্মন ও বিকি বড়ো। তাঁদের মধ্যে জয়ন্ত বর্মনের বাড়ি কামরূপ জেলার শিঙিমারিতে। অপর যুবক বিকি বড়োর বাড়ি গোয়েরেশ্বরে।

দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *