বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : কাছাড় জেলা পুলিশে একাধিক আধিকারিকের দায়িত্বে রদবদল করা হয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের জারি করা এক নির্দেশে এই বদলির কথা জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, শিলচর সদর থানার সেকেন্ড অফিসার প্রাঞ্জল দাসকে ধোয়ারবন্দ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। ধোয়ারবন্দ থানার বর্তমান ওসি অচ্যুত কৃষ্ণ ফুকনকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিদ্যুৎ বিকাশ মরাণকে মালুগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে। মালুগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভদীপ দত্তকে বদলি করে তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে।
এছাড়া, তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনীষা দাসকে শিলচর সদর থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।




