বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : যোরহাটে হানিট্র্যাপের একটি বড় চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। ঘটনায় দুই যুবতীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ইনস্টাগ্রামের মাধ্যমে ফাঁদ পেতে তিনিচুকিয়ার এক ব্যাংক আধিকারিকের কাছ থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরবর্তীতে আরও পাঁচ লক্ষ টাকা দাবি করা হলে বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগী।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




