ভুয়ো চিকিৎসক গ্রেফতার, বেআইনি চিকিৎসার অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার অভিযোগে বরপেটার কারাইখাইতি বাজার থেকে এক স্বঘোষিত চিকিৎসককে গ্রেফতার করেছে কাছুমারা পুলিশ। ধৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, কারাইখাইতি বাজারে অবৈধভাবে একটি ফার্মেসি পরিচালনা করছিলেন রফিকুল। ওই ফার্মেসিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনি বেআইনিভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে কাছুমারা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

অভিযোগ, রফিকুল ইসলাম বেআইনিভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি কারাইখাইতি বাজার এলাকায় অবৈধ গর্ভপাতের সঙ্গেও জড়িত ছিলেন। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *