রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : পুরনিগম নির্বাচনের নিরঙ্কুশ জয় পেল বিজেপি মিত্রজোট। ৪২ আসনের মধ্যে জয়লাভ করেছে ৩৪টি আসন। এরমধ্যে বিজেপি পেয়েছে ৩২ এবং অগপ ২টি আসন।
এ ছাড়া নির্দল ৬টি ওয়ার্ডে জয়ী হয় এবং কংগ্রেস মাত্র ২টিতে জয়ী হয়েছে।
কোন ওয়ার্ডে কে জয়ী হয়েছেন
১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসকে পরাজিত করে জয়ী হন নির্দল প্রার্থী হাসিম উদ্দিন বড়ভূইয়া। ২ নম্বর ওয়ার্ডে বিজেপির সৌরভকান্তি নাথ এবং ৩ নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি মহিলা সংরক্ষিত আসনে ডলি দাস, ৪ নম্বর ওয়ার্ডেও তফসিলি জাতি মহিলা সংরক্ষিত আসনে শিবানীরানি দাস, ৫ নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি আসনে দীপক দাস, ৬ নম্বর আসনে কাঞ্চন দেব জয়ী হয়েছেন।
৭ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত আসনে রাধারানি রবিদাস, ৮ নম্বর ওয়ার্ডে মহিতোষ মণ্ডল এবং ৯ নম্বর ওয়ার্ডে বিজেন্দ্র প্রসাদ সিং (বিনা প্রতিদ্বন্দ্বিতা) জয়ী হন। ১০ নম্বর ওয়ার্ড তফসিলি জাতি মহিলা সংরক্ষিত আসনে সন্ধ্যা দাস প্রার্থী, ১১ নম্বর ওয়ার্ডে অভিষেক চক্রবর্তী এবং ১২ নম্বর ওয়ার্ডে রাণু দাসের জয় হয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডে প্রদ্যুৎকুমার পাল এবং ১৪ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত আসনে প্রতীক্ষা দেব, ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পাপলি কর্মকার জয়লাভ করেন। ১৬ নম্বরে এজিপি প্রার্থী মিয়া খান জয়ী হন।
১৭ নম্বর ওয়ার্ডে উন্মুক্ত আসনে আতাউর রহমান লস্কর জয়ী হন। ১৮ নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি আসনে জয় দাস এবং ১৯ নম্বর ওয়ার্ডে তফসিলি জাতি বিজেপি প্রার্থী অরবিন্দু দাসকে পরাজিত করে নির্দল প্রার্থী ধ্রুবজ্যোতি দাস জয়ী হন। ২০ নম্বর ওয়ার্ডে ভক্তি সেন তালুকদার (বিনা প্রতিদ্বন্দ্বিতা), ২১ নম্বর ওয়ার্ডে সুমনা দাস, ২২ নম্বর ওয়ার্ডে পরমিতা চন্দা গুপ্ত এবং ২৩ নম্বর ওয়ার্ডে চন্দ্রিমা দেব মহিলা সংরক্ষিত আসনে জয়ী হন।
২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড থেকে দুই নির্দল প্রার্থী হানিফা খানম বড়ভূইয়া ও লাভলি বেগম মজুমদার জয়ী হন। ২৬ নম্বরে এজিপি প্রার্থী সাবিনা ইয়াসমিন বড়ভূইয়া জয়ী হন।
২৭ নম্বর ওয়ার্ডে পুলক দাস, ২৮ নম্বর ওয়ার্ডে অনুশ্রী দেব ভট্টাচার্য জয়ী হন। ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপির ঋতুপর্ণা ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন নির্দল প্রার্থী সম্পা দে।
৩০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী লিপিকা রায়কে পরাজিত করে কংগ্রেস প্রার্থী সাক্ষী বণিক জয়ী হন।

৩১ নম্বর ওয়ার্ডে কুলদীপ নিহাল চৌধুরী এবং ৩২ নম্বর ওয়ার্ডে মৃণালিনী সিনহা জয়ী হন। ৩৩ নম্বর ওয়ার্ডে রাজশ্রী রায়, ৩৪ নম্বর ওয়ার্ডে চৈতালি সাধ্য দেব, ৩৫ নম্বর ওয়ার্ডে চন্দ্রাণী দাস রায় এবং ৩৬ নম্বর ওয়ার্ডে সুস্মিতা পুরকায়স্থ জয়লাভ করেন।
৩৭ নম্বর ওয়ার্ডে অমরেন্দ্র পাল, ৩৮ নম্বর ওয়ার্ডে শঙ্কর বসু, ৩৯ নম্বর ওয়ার্ডে উত্তম গোয়ালা এবং ৪০ নম্বর ওয়ার্ডে পান্তাদীপ রায় বিজয়ী হন।
৪১ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত আসনে ডাঃ দেবস্মিতা নাথকে পরজিত করে কংগ্রেস প্রার্থী রাজশ্রী গোয়ালা জয়লাভ করেন।
৪২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী বিশুতোষ নাগ জয়ী হয়েছেন।



