শিলচর পুর নিগম নির্বাচনে খাতা খুলল এজিপি, বিজয়ীদের ঘিরে উচ্ছ্বাস

Spread the news

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক ওয়ার্ডে জয় পেয়েছেন বিভিন্ন দলের প্রার্থী ও নির্দল প্রার্থীরা। খাতা বিজেপির মিত্রদলও। এ পর্যন্ত দু’টি আসনে জয়লাভ করেছে এজিপি। ২৬ নম্বর ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন বড়ভূইয়া ও ১৬ নম্বরে মিয়া খান জয়লাভ করেন।

এ দিকে, ২৪ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন হানিফা খানম বড়ভূইয়া। জয়ের পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ভালোবাসা ও আশীর্বাদের প্রতিফলন হিসেবেই এই জয়কে তুলে ধরা হয়েছে। জয়ী প্রার্থীরা এলাকার উন্নয়নে মানুষের প্রত্যাশা পূরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

১৭ নম্বর ওয়ার্ডেও বিজেপি প্রার্থী আতাউর রহমান লস্কর জয়ী হয়েছেন। তিনি বিজেপির জেলা মাইনোরিটি মোর্চার সভাপতি। তাঁর জয়কে দলের পক্ষ থেকে ঐতিহাসিক জয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুস্মিতা পুরকায়স্থ জয়ী হয়েছেন। ২৩ নম্বরে ওয়ার্ডে বিজেপি প্রার্থী  চন্দ্রিমা দেব ৩০০ ভোটের ব্যবধানে জয়ী হন। একাধিক ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের জয়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *