নৌকাডুবি, একই গ্রামের শিশুসহ তিনজনের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : লখিমপুর জেলার ঘিলামরার মেরবিলে নৌকাডুবির ঘটনায় একই গ্রামের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন দেবলিয়া গ্রামের অজিত দত্ত, পদ্মা দত্ত এবং মৃদুস্মিন দত্ত। জানা গেছে, রবিবার সকালে গরু ছাড়তে দেওয়ার জন্য মেরবিলে নৌকায় করে গিয়েছিলেন তাঁরা। মেরবিল পার হওয়ার সময় হঠাৎ নৌকাটি জলে ডুবে যায়। দুর্ঘটনায় নৌকার যাত্রীরা জলে তলিয়ে যান।

এই মর্মান্তিক ঘটনায় অজিত দত্ত ও পদ্মা দত্তের সঙ্গে তাঁদের শিশু সন্তান মৃদুস্মিন দত্তেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই গ্রামের তিনজনের একসঙ্গে মৃত্যুতে দেবলিয়া গ্রামসহ ঘিলামরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *