কাল সোনাবাড়িঘাটে ফাইনালে মুখোমুখি হচ্ছে আরশান এফসি ও টিকেডি সেভেন ব্রাদার্স

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হবে। বেলা দুইটায় ফেরিঘাট সংলগ্ন মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আরশান এফসি সোনাবাড়িঘাট ও টিকেডি সেভেন ব্রাদার্স লালপানি।

ম্যাচ শুরু হওয়ার আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। এ ছাড়া উপস্থিত থাকবেন সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, সোনাবাড়িঘাটের এপি সদস্য আমির হোসেন লস্কর, গ্রুপ সদস্য মহিবুল ইসলাম লস্কর, ডিএসও বদর উদ্দিন মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেওয়া হবে ৫০ হাজার টাকা সহ ট্রফি এবং রানার্স দল পুরস্কার পাবে ৩০ হাজার টাকা সহ ট্রফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *