বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: গুয়াহাটির পানিখাইতি এলাকায় উজানিমুখী ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হাতিশিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মৃণাল শর্মা বলে জানা গেছে। তিনি হাতীশিলার পানচৈ ধাবায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।



