কাটিগড়ায় বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ শিবির

Spread the news


শমীন্দ্র পাল, কাটিগড়া। 
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে এবং বরাক ভিশন হাসানপুর, বদরপুরের ব্যবস্থাপনায় আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। ওই দুদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাটিগড়ার হিলাড়া খেলার মাঠ সংলগ্ন বিধায়কের ঘরের পাশে এই শিবির অনুষ্ঠিত হবে।

২৫ ও ২৬ সেপ্টেম্বর হিলাড়ায় বিনামূল্যে কার্ড বিতরণ ও সহায়ক যন্ত্র শনাক্তকরণ

শিবিরে বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে কার্ড বিতরণ এবং ডিজিট্যাল সহায়ক যন্ত্র শনাক্তকরণ করা হবে। শিবিরে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় নথিপত্রের চার কপি করে সঙ্গে আনতে হবে। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট, প্রতিবন্ধী ফটো, UDID কার্ড, আধার কার্ড ও বিপিএল রেশন কার্ডের জেরক্স প্রয়োজন। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড ও বিপিএল রেশন কার্ডের জেরক্স আনতে হবে।

শিবিরে উপস্থিত হয়ে সুবিধা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং ক্যাম্প কো-অর্ডিনেটর তথা বরাক ভিশন হাসানপুর, বদরপুরের সঞ্চালক জি এম চৌধুরী। বিধায়ক নিজে শিবিরটি পরিচালনা করবেন। সহযোগিতায় থাকবে ALIMCO ও N.C.S.C. DA।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *