গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সেবা সংকল্প অভিযানের অধীনে বক্তৃতা প্রতিযোগিতা ও NSS ওরিয়েন্টেশন কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : সেবা সংকল্প অভিযানের অধীনে গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের এনএসএস সেলের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়-স্তরের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসএস এর সমন্বয়ক ড. রাজর্ষিকৃষ্ণ নাথ। অসমের রাজ্যপালের কার্যালয় কর্তৃক নির্ধারিত পাঁচটি বিষয়ের ওপর শিক্ষার্থীরা বক্তৃতা প্রদান করেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ড. পান্থপ্রিয় ধর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. স্বরূপা ভট্টাচার্য এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা  ড. শ্রেষ্ঠা কর।
প্রতিযোগিতায় দেবপম রায় গড়ে  ৮৬.৬৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন। সৃজনী ভট্টাচার্য ৭৭.৩৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে সুতপা সিনহা এবং প্রণবানন্দ চৌধুরী ৭৬.৬৬ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগিতার মোট নম্বর ছিল ১০০।

এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের উদ্যোগে নবনিযুক্ত এনএসএস স্বেচ্ছাসেবকদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মসূচিও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ড. রাজার্ষি কৃষ্ণ নাথ জাতীয় সেবা প্রকল্পের (NSS) লক্ষ্য, উদ্দেশ্য, মিশন ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্বেচ্ছাসেবকদের অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ স্বেচ্ছাসেবকদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শের উদাহরণ তুলে ধরে এনএসএস স্বেচ্ছাসেবকদের সমাজের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ জয়সওয়াল এনএসএস স্বেচ্ছাসেবকদের সঙ্গে একটি মতবিনিময় পর্বে অংশ নেন। উভয় কর্মসূচির সমাপ্তি ঘটে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক চন্দ্রমিতা বড়োর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। দুটি কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে বিভিন্নভাবে সহযোগিতার  হাত বাড়িয়ে দেওয়ার জন্য গণিত বিভাগের সহকারী অধ্যাপিকা ড. বিজয়া বর্ধনের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *