স্কুটি-বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাতাবাড়ির গন্ধরাজবাড়ির যুবক মুক্তার আহমেদ ওরফে সাজান। সোমবার সন্ধ্যায় চরগোলা মিনি হাসপাতালের সামনে স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরগুলা মিনি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মুক্তার আহমদের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গন্ধরাজবাড়ি-সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *