জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের জন্মোৎসব উপলক্ষে ২১ সেপ্টেম্বর, সোমবার শ্রীভূমি জেলা জুড়ে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। অসম আবগারী আইন অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের আবগারী শাখা থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই ড্রাই ডে চলাকালীন জেলাজুড়ে সমস্ত ধরণের হোলসেল ওয়্যারহাউস, আইএমএফএল খুচরো দোকান, ক্লাব, হোটেল এবং দেশী মদের দোকানে মদ বিক্রি ও পরিবেশন সম্পূর্ণ বন্ধ থাকবে। এই নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শ্রীভূমি জেলায় সোমবার ড্রাই ডে ঘোষণা



