নরসিংহপুরে ইলেকট্রিক অটোর ধাক্কায় গুরুতর আহত পথচারী

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: কাছাড়ের নরসিংহপুরে ইলেকট্রিক অটোর ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী যুবক। শনিবার দুপুর দেড়টা নাগাদ ৩০৬ নম্বর জাতীয় সড়কের পাশে ভোলানাথ যোগাশ্রমের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংহপুর এলাকার বাসিন্দা স্বর্ণজয় নাথ রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় একটি ইলেকট্রিক অটো তাঁকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যাত্রীবাহী অটোটিতে এলপিজি সিলিন্ডার নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্বর্ণজয়কে ধাক্কা দেন। ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনায় জড়িত ইলেকট্রিক অটোর চালকের বাড়ি একই এলাকার বিষ্ণুপুর গ্রামে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *