বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : শনিবার বিকেল ৪টা ১ মিনিট নাগাদ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। গুয়াহাটি শহরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। আচমকা কম্পনে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৯। ভূমিকম্পের উপকেন্দ্র ভূটানে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ৭৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।



