লক্ষীপুরে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচিতে মন্ত্রী কৌশিক রায়

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার লক্ষীপুর পুরবোর্ডের উদ্যোগে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির আওতায় স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে অংশ নেন লক্ষীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়।

ঝাড়ু হাতে নিয়ে পুরবোর্ডের কর্মী ও অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে সাফাই অভিযানে যোগ দেন মন্ত্রী। এদিন তিনি বলেন, স্বচ্ছতা কেবল একটি কর্মসূচি নয়, এটি প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্ব। স্বচ্ছ ও সুস্থ ভারত গড়তে সকলকে পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পুরবোর্ডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও স্থানীয় বিজেপি নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিকে সফল করতে সাধারণ মানুষের সহযোগিতারও আহ্বান জানানো হয়।

এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লক্ষীপুর বিজেপির উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী কাঁচাকান্তি কালী মন্দিরে পূজার্চনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এই কর্মসূচিতেও মন্ত্রী কৌশিক রায়সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *