সড়ক দুর্ঘটনায় আহত বিশিষ্ট লেখিকা সুচরিতা সিনহা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : কায়স্থগ্রাম-নিলামবাজার জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিশিষ্ট লেখিকা ও শিক্ষিকা বেবি সুচরিতা সিনহা। গত ৯ সেপ্টেম্বর জন গণনার দায়িত্ব পালন শেষে স্কুটিতে করে বদরপুরের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

জানা গেছে, কায়স্থগ্রাম-নিলামবাজার জাতীয় সড়কের একটি অংশে আচমকাই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তার পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন বেবি সুচরিতা। সেই সময় পাথারকান্দি এলাকার খিলরবন্দের কয়েকজন যুবক তাঁকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, শিক্ষক মহল, সাহিত্যপ্রেমী এবং তাঁর অসংখ্য শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে বর্তমানে চিকিৎসাধীন বেবি সুচরিতা সিনহার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *