ঘুষ নিয়ে চাকরি গেল ওষুধ পরিদর্শক দম্পতির

Spread the news

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন এক দম্পতি। দু’জনেই ওষুধ পরিদর্শক পদে কর্মরত ছিলেন। যোরহাটের ওষুধ পরিদর্শক ছিলেন তেজেন্দ্র শইকীয়া এবং শিবসাগরের ওষুধ পরিদর্শক ছিলেন তাঁর স্ত্রী জাহ্নবী কলিতা। ২০২৪ সালে ৪ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুর্নীতি নিবারক দলের হাতে-নাতে গ্রেফতার হয়েছিলেন তেজেন্দ্র শইকিয়া। অন্যদিকে, তাঁর স্ত্রী জাহ্নবী কলিতার বিরুদ্ধেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।

দুর্নীতির অভিযোগে দু’জনের বিরুদ্ধেই আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর অবশেষে তাঁদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘুষ গ্রহণ ও আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে একসঙ্গে দম্পতির চাকরি হারানোর ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *