সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি ফুটবলের ফাইনালে শিলকুড়ি এমবি ক্লাব

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সোনাইয়ে আয়োজিত সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। রুদ্ধশ্বাস লড়াইয়ে ধলাই ব্লাস্টারকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে শিলকুড়ি এমবি ক্লাব।
নির্ধারিত সময়ে খেলায় দু’দলের কেউই গোলের মুখ খুলতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচ এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ফলাফল। সেখানেই বাজিমাত করে শিলকুড়ি এমবি ক্লাব।

এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ধলাই ব্লাস্টারের গোলরক্ষক জায়েদ হাসান। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন বরাক ভ্যালি টি ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লালন প্রসাদ গোয়ালা ও কুহিনুর মজুমদার।

ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন জাফর ইসলাম, বিসান্ত সিং, আবুল হাসান লস্কর ও আবদুল জলিল আহমদ। শিলকুড়ি এমবি ক্লাবের ফাইনালে ওঠার মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠল। আগামী ৩০ আগস্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে শিলকুড়ির মুখোমুখি হবে বনতারাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *