নিলামবাজারে সড়ক দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ালেন আমিনুর রশিদ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : নিলামবাজারে সড়ক দুর্ঘটনায় মৃত যুবক রাজু নাথের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তিনি মৃত যুবকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। কঠিন এই সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিধায়ক। পরিবারকে সান্ত্বনা দিয়ে আমিনুর রশিদ চৌধুরী আশ্বাস দেন, দুঃসময়ে তিনি তাঁদের পাশে থাকবেন। রাজু নাথের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। একইসঙ্গে শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান।

রাজু নাথের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে।উল্লেখ্য, মঙ্গলবার অসম-ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কে চার চাকার একটি গাড়ির ধাক্কায় রাজু নাথের ঘটনাস্থলেই মৃত্যু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *