বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : কার্বি আংলঙের বরজান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই ব্যক্তি। তীব্রবেগে আসা একটি ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন জ্ঞানলাল হরিজন এবং সৌরজিৎ হরিজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী অটোটি এলাকায় চলাচল করছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে তীব্র গতিই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হলেও, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



