বামুনীমৈদামের রেলওয়ে কলোনিতে উচ্ছেদ অভিযান

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : গুয়াহাটির মহানগর এলাকার বামুনীমৈদামের রেলওয়ে কলোনিতে উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। রেলের জমি অবৈধভাবে দখল করে ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন বহু মানুষ। অভিযোগ, রেল বিভাগের জমিতে অনুমতি ছাড়াই এসব বাড়িঘর নির্মাণ করা হয়েছিল।

প্রশাসনের অভিযানে প্রায় ৪০টি বাড়ি উচ্ছেদ করা হয়। অভিযানের সময় এলাকায় প্রশাসন ও নিরাপত্তাকর্মীদের উপস্থিতি ছিল। উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অধিকাংশই রেল বিভাগের প্রাক্তন কর্মী বলে জানা গেছে।

রেলের জমি দখলমুক্ত করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে উচ্ছেদকে ঘিরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *