ধলাইয়ের ফ্রেঞ্চনগরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : ধলাই বিধানসভা এলাকার ফ্রেঞ্চনগর গ্রাম থেকে নিখোঁজ হওয়া স্বপন শর্মা ওরফে মিলনের ঝুলন্ত দেহ শুক্রবার সকালে পাগলাছড়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক ৭টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান স্বপন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি। পরে স্বপনের মা বেলারানি শর্মা লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের তিনদিন পর শুক্রবার ফ্রেঞ্চনগর এলাকার পাগলাছড়া জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *