লিঙ্ক রোড সরস্বতী বিদ্যা নিকেতন ও উধারবন্দ আরএসটিসি’তে নিরাময়ের “ধ্যান সে জ্ঞান”

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ যৌগিক ওয়েলনেস প্রোগ্রাম চলছে শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশনের। তার অঙ্গ হিসেবে ১৪ ও ১৫ আগস্ট লিঙ্ক রোড সরস্বতী বিদ্যা নিকেতন ও উধারবন্দ আরএসটিসি’তে হয় কর্মসূচি। নিরাময়ের তরফে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন শতাক্ষী ভট্টাচার্য, ড.তুহিন দেশমুখ, পল্লব কান্তি দে, যোগ আচার্য রাহুল প্রমুখ।

সরস্বতী বিদ্যা নিকেতনের তরফে স্কুল প্রধান সঙ্গীতা রায় চৌধুরী ফিডব্যাক লেটার তুলে দেন নিরাময়ের কর্মকর্তাদের হাতে। তাঁর কথায়, পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশের জন্য এ সব অনুষ্ঠান খুব জরুরি। নিরাময়ের এই অভিযানে ছাত্রছাত্রী লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী দিনগুলোতে নিরাময়ের সঙ্গে মিলে সরস্বতী বিদ্যানিকেতন যোগ শিক্ষার প্রসারে কাজ করবে, এও উল্লেখ করেন প্রধান আচার্যা সঙ্গীতা। নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য বলেন, পড়াশোনা, ক্রীড়াক্ষেত্র হোক বা সমাজ ও দেশের কাজ, শরীর-মনকে স্বতঃস্ফূর্ত রাখতে হবে। তবেই, সাফল্য আসবে। এই ক্ষেত্রে নিয়মিত যোগ অনুশীলন আমাদের জন্য হতে পারে চাবিকাঠি। কারণ, যোগ অভ্যাসে যে কোনও পরিস্থিতিতে শারীরিক ও মানসিক অবস্থা চাঙ্গা থাকে। ভরপুর আনন্দের জোগান পাই আমরা। “হর ঘর তিরঙ্গা, হর ঘর যোগ”, এই ভাবনাকে সঙ্গী করে নিয়মিত যোগ চর্চার আহবান জানান তিনি।

এ দিকে উধারবন্দ আরএসটিসির পক্ষে অনুষ্ঠানকে সফল করতে রূপা সরকার সক্রিয় ভূমিকা আদায় করেন। উল্লেখ্য, “হর ঘর তিরঙ্গা, হর ঘর যোগ” এই সংকল্পকে সঙ্গী করে ১২ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস সঙ্গে যৌথভাবে বিশেষ “ধ্যান সে জ্ঞান” অনুশীলন পর্ব ঘোষণা করেছে নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *