বিয়ের আট মাসের মধ্যে রহস্যজনক মৃত্যু নববধূর

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : মহানগরীর গড়চুকের কতাহবাড়িতে বিয়ের মাত্র প্রায় আট মাসের মধ্যেই নাজুমা বেগম নামে এক বধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজুমার মৃত্যুর ঘটনায় স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মৃতার পরিবার।

মৃতার পরিবারের অভিযোগ, ঘটনার আগে গাড়ি কেনা এবং টাকা-পয়সার বিষয় নিয়ে নাজুমা ও তাঁর স্বামীর মধ্যে তর্ক-বিতর্ক হয়েছিল। এর পরেই নাজুমার রহস্যজনক মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজুমার মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে।

মৃতার পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *