রাধামাধব কলেজে স্বাধীনতা দিবসের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে শনিবার শিলচরের রাধামাধব কলেজে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী । পরে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘বন্দেমাতরম’ গান। এদিন কলেজের সাংস্কৃতিক কোষ-এর উদ্যোগে আয়োজিত হয় সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা। তাছাড়া এদিন কলেজের এনসিসি ইউনিটের উদ্যোগে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কলেজ পড়ুয়ারা।

এছাড়াও এদিন ‘বৃক্ষ বন্ধু প্লান্টেশন’ কর্মসূচির অঙ্গ হিসেবে ছাত্র ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন কলেজ অধ‍্যক্ষ ও উপাধ্যক্ষ। স্বাধীনতা দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী ও উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী । সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক কোষ-এর আহ্বায়ক অধ্যাপিকা সুরভি ঘোষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *