মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মরিগাঁও জেলার ভূরাগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মোতালেবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এবং হুমকির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের বক্তব্য মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে লাইভ চলাকালীন ‘আব্দুল মোতালেব’ তার অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *