স্বাধীনতা দিবসে বরশি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা কচুদরমে

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে সৌখিন মৎস্য শিকারিদের নিয়ে আয়োজন করা হয়েছে আকর্ষণীয় বরশি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা। আগামী ১৫ আগস্ট, শনিবার এই প্রতিযোগিতার আয়োজন করা হবে কচুদরমে। সৌখিন মৎস্য শিকারিদের মিলনমেলা এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল আগ্রহী মৎস্য শিকারিকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগীদের নিজস্ব বরশি ও মাছ ধরার সরঞ্জাম সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময় সকাল ৯টার মধ্যে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। প্রত্যেক প্রতিযোগী শুধুমাত্র একটি বরশি ব্যবহার করতে পারবেন।

প্রতিযোগিতায় সর্বোচ্চ ওজনের মাছ শিকারকারীকে প্রথম পুরস্কার হিসেবে নগদ ৫,০০০ টাকা দেওয়া হবে। প্রথম পুরস্কারপ্রাপ্ত মাছের তুলনায় পরবর্তী সর্বোচ্চ ওজনের মাছ শিকারকারী পাবেন দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ ৩,০০০ টাকা।

এদিন বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ, এপি সদস্য, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজক মণ্ডলীর পক্ষে রয়েছেন মিজানুর রহমান লস্কর (হিরণ), মোমিনুর রহমান বড়ভূইয়া, জুনু বাবু লস্কর, সাহানুর আলম লস্কর (আমতলা), রশিদ আহমদ লস্কর, টিটুমনি লস্কর, আজাদ হোসেন লস্কর, মিটু লস্কর (সুন্দরী), ইকবাল হোসেন বড়ভূইয়া (সপ্পন), মনির উদ্দিন লস্কর, আব্দুল্লা লস্কর, আফতাব উদ্দিন লস্কর, আমিন উদ্দিন মজুমদার, নাজির হোসেন লস্কর এবং চন্দ্রকান্ত সিনহা (বড়খাল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *