আসাম বিশ্ববিদ্যালয়ে বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের ১৩৫তম দেশপ্রেমিক দিবস পালন

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে ১৩ আগস্ট যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের ১৩৫তম দেশপ্রেমিক দিবস পালন করা হয়। শহিদ বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের আত্মবলিদান, দেশপ্রেম এবং স্বাধীনতার জন্য তাঁর অসামান্য সংগ্রামকে স্মরণ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বীর টিকেন্দ্রজিতের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা। অনুষ্ঠানে তাঁর বীরত্বপূর্ণ জীবন, ব্রিটিশবিরোধী সংগ্রাম এবং দেশের জন্য আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বীর টিকেন্দ্রজিতের আদর্শ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের জীবন ও সংগ্রাম নিয়ে বিভিন্ন বক্তৃতার আয়োজন করা হয়। বক্তারা বলেন, বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের আত্মত্যাগ শুধু মণিপুরের ইতিহাসেই নয়, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও এক অনন্য অধ্যায়। তাঁর সাহস, আত্মমর্যাদা ও দেশপ্রেম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানের শেষে শহিদ বীর টিকেন্দ্রজিতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শকে ধারণ ও প্রচারের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *