মণিপুরের কাংপোকপিতে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা, পুড়িয়ে দেওয়া হল একাধিক নাগা বাড়ি

Spread the news

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : মণিপুরের কাংপোকপি জেলায় একটি নাগা গ্রামে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় অন্তত ৯টি বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

কর্মকর্তাদের মতে, মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ তুমনউপোকপি থাঙ্গাল গ্রামের কাছে অবস্থিত টোকপা লিয়াংমাই নাগা গ্রামে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। তারা বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর গ্রামে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৮টি বাড়ি পুড়ে যাওয়ার কথা জানা গেছে।

তবে ঠিক কতগুলি বাড়ি আগুনে সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

কর্মকর্তারা জানান, পুড়ে যাওয়া বাড়িগুলির অধিকাংশই কাঁচা বা অস্থায়ী কাঠামোর ছিল। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হামলার কারণ এবং দুষ্কৃতীদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *