১৬ আগস্ট শিলচরে মালি সমাজের জেলা সম্মেলন, থাকছে বিভিন্ন মনোগ্রাহী কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : কাছাড় জেলা মালি সমাজের জেলা সম্মেলন আগামী ১৬ আগস্ট শিলচরের ‘আশীর্বাদ’ ভবনে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে বিভিন্ন মনোগ্রাহী কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার শিলচর প্রেস ক্লাবে মালি সমাজের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে মালি সমাজের কর্মকর্তারা জানান, এবারের জেলা সম্মেলনে সমাজের আর্থ-সামাজিক উত্তরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সারা দেশ থেকে প্রায় এক হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। সমাজের সার্বিক উন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচিরও আয়োজন থাকবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রন্টু মালাকার, সহ-সভাপতি বিধান মালাকার, সাধারণ সম্পাদক মহীতোষ সিনহা, সহকারী সম্পাদক বিশ্বজিৎ মালাকার, শিলচর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি ধনঞ্জয় মালাকার এবং সদস্য বকুল মালাকার, সমীরণ ফুলমালি, দেবদুলাল মালাকার, বিমান মালাকার, বাদল মালাকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *