বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : মরিগাঁও জেলার ভুরাগাঁওয়ে জুয়াড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের খবর ভিত্তিতে বুধবার রাতে ভুরাগাঁও থানার অন্তর্গত বালিপাড়ার জংগলে জুয়াড়ির বিরুদ্ধে অভিযান চালায়। এই অভিযানে গ্রেফতার হওয়া চার কুখ্যাত জুয়াড়ির নাম আজিজুল হক, হোসেন আহমদ, আব্দুল মোবারক ও আমির হোসেন বলে শনাক্ত করে পুলিশ।
তাদের কাছ থেকে ৬টি বাইক, নগদ ২৫ হাজার টাকা, ৩টি মোবাইলের পাশাপাশি জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে। এদিকে, জুয়ার আসরে পুলিশের অভিযানের সময় রাত্রের অন্ধকারের সুযোগ নিয়ে বেশ কয়েকটি জুয়াড়ি পালিয়ে যায়।
উল্লেখ্য, মরিগাঁও জেলার সংখ্যালঘু অঞ্চলে একাংশ দুষ্কৃতী চক্র জুয়া, ড্রাগস পাচার ও অসামাজিক কার্যকলাপের বৃহৎ সাম্রাজ্য চালিয়ে আসার অভিযোগ স্থানীয় জনতার। আর এই দুষ্কৃতী চক্রের বিরুদ্ধে কয়েক মাস আগে সংবাদ পরিবেশন উদ্দেশ্যে যাওয়া একটি সাংবাদিকদের দলকে মারপিট করার অভিযোগ রয়েছে। এদিকে, ভুরাগাঁও পুলিশে অধিক তথ্যের জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে।



