অলইছড়ায় গণধর্ষণ ও হত্যাকাণ্ডের দোষীদের দ্রুত বিচার চায় আমরা সবাই

Spread the news

বরাক তরঙ্গ, ৪ আগস্ট: হাইলাকান্দি জেলার অলইছড়ায় গণধর্ষণের শিকার হয়ে ১৫ বছর বয়সী স্কুলছাত্রীর মৃত্যু বরাক উপত্যকা জুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এই ঘটনার ন্যায়বিচারের দাবি জানিয়েছে সম্প্রতি আত্মপ্রকাশ করা সংগঠন ‘আমরা সবাই’ । সংগঠনের কর্মকর্তারা বলেন, নিজের ঘরে মেয়েটি ধর্ষিতা ও পরে খুন হল। এর চেয়ে নিরাপত্তাহীনতা আর কী হতে পারে!
তাঁরা মেয়েটির পরিবারকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করা এবং ফাস্ট-ট্র্যাক আদালতে দোষীদের বিচার করে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *