বরাক তরঙ্গ, ৩ আগস্ট : শিলচরের পুরাতন লক্ষীপুর রোডে নতুন সড়কের পাশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের মৃত্যু ঘটল। মৃত যুবক বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের জুনেদ আহমদ লস্কর। তিনি জমিল আহমদ লস্করের দ্বিতীয় ছেলে। তিনদিন আগে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত হন বাইক চালক জুনেদ আহমদ। প্রথমে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়া হয়, কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে রবিবার বিকেল ৩ নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন জুনেদ।
উল্লেখ্য, ৩০ জুলাই পুরাতন লক্ষীপুর রোডে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দু’টি বাহন সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্কুটির আহত দুই ব্যক্তি বাগপুরের বাসিন্দা।



