বরাক তরঙ্গ, ২ আগস্ট: উদারবন্দ সমষ্টির লাটিগ্রাম বটেরতল জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম রহিম উদ্দিন মজুমদার ব্যক্তিগত কারণে ইমামতির দায়িত্ব থেকে অবসর নেওয়ায় রবিবার তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও ধর্মীয় সেবার ভূয়সী প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী ইমামকে ফুল, গামছা ও বিভিন্ন স্মারক উপহার তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। উপস্থিত বক্তারা বলেন, রহিম উদ্দিন মজুমদার দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে ইমামতি করে এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সংবর্ধনার জবাবে রহিম উদ্দিন মজুমদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের জন্য দোয়া করেন এবং মসজিদের সার্বিক উন্নতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ নূর আহমেদ লস্কর, নিজাম উদ্দিন লস্কর, শফিকুর রহমান বড়ভূইয়া, কামাল উদ্দিন বড়ভূইয়া, জয়নুল হক বড়ভূইয়া, সোনা রাজা বড়ভূইয়া, আলতাফ হোসেন বড়ইয়া, মজাকির হোসেন বড়ইয়া, গুলেজর আলী বড়ভূইয়াসহ মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।



