চুড়াচাঁদপুরে আকস্মিক বন্যায় এক ব্যক্তির মৃত্যু, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় টানা প্রবল বর্ষণের জেরে ভয়াবহ আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগের মধ্যেই হড়পা বানের স্রোতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

জানা গেছে, ৩০ জুলাই রাতে কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতে ওই ব্যক্তি ভেসে যাওয়ার পরপরই উদ্ধারকারী দল, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু হয়। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, বন্যার জেরে চুরাচাঁদপুর জেলা সদরসহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তুইবং (Tuibong) এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে। বহু রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং বিভিন্ন সড়ক ছোট নদীর রূপ নিয়েছে। হাজার হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলির ওপর নজরদারি বাড়িয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বন্যাকবলিত এলাকায় যাতায়াত না করার এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *