নলবাড়ির সাংবাদিকদের প্রতিনিধি দল শিবসাগরে বন্যাত্রাণ নিয়ে রওনা

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অসম সাংবাদিক সংঘের অন্তর্গত নলবাড়ি জেলা সাংবাদিক সংঘের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় শিবসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। বন্যাদুর্গতদের জন্য দলটি ডাল, চাল, পোশাক, আলু, পেঁয়াজ, চিঁড়া, হরলিক্স, ভোজ্যতেল, ওষুধ, সাবান, গুড়, চিপস, মশা তাড়ানোর ধূপ, পানীয় জলের বোতল, বিস্কুটসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় ত্রাণসামগ্রী নিয়ে যাত্রা শুরু করে।

নলবাড়ি জেলা সাংবাদিক সংঘের সভাপতি ব্রজেন তালুকদারের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন চন্দন শর্মা, অজিত বর্মন, রাতুল চন্দ্র ডেকা ও আজিজ আলি।

অসম সাংবাদিক সংঘের পক্ষ থেকে প্রতিনিধি দলের এই মানবিক উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি, যাত্রাপথে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট জেলা কমিটিগুলির প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মধুসূধন মেধি এবং সাধারণ সম্পাদক অঞ্জনকুমার শর্মা। তাঁদের বক্তব্য, এই ত্রাণসামগ্রী বন্যাকবলিত মানুষের কিছুটা হলেও দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *