দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ধলাই বিধানসভা এলাকার আমড়াঘাট সংলগ্ন সোনাই নদী থেকে উদ্ধার হওয়া মৃত মহিলার পরিচয় মিলল। তিনি মণিয়ারখাল জিপির স্মৃতিনগর গ্রামের বাসিন্দা। মৃত মহিলা নীরঞ্জন নায়েকের স্ত্রী পুষ্পা নায়েক (৪৮) বলে শনাক্ত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে পুষ্পা নায়েক নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে আমড়াঘাট শনিমন্দির সংলগ্ন সোনাই নদীর ঘাট এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। কচুদরম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।



