সেমিফাইনালে এমএস সোনাই

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে এমএস সোনাইয়ের রুদ্ধশ্বাস জয়। মঙ্গলবার এনজি স্কুলের মাঠে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ছাত্র মজলিশ ইছারপারকে হারিয়ে সেমিফাইনালে স্থান করে নেয় তারা। ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যায় এমএস সোনাই।

ম্যাচের ৪ মিনিটে জনসনের গোলে এগিয়ে যায় এমএস সোনাই। ২১মিনিটে দলকে সমতায় ফিরিয়ে দুই মিনিটের মধ্যে ছাত্র মজলিশকে এগিয়ে নেন শাইনিং। তবে ৪১ মিনিটে অ্যাডওয়ার্ড গোল করে এমএস সোনাইকে সমতায় ফেরান। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এমএস সোনাইয়ের লালসাংলিন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মুস্তাফা জামান বড়ভূইয়া এবং মুন্না লস্কর। এ দিন ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ইজাজ আহমদ লস্কর, নাসরুল আলম, হোসেন আহমদ বড়ভূইয়া এবং আবেদ রসুল। আগামী ৩১ জুলাই পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির কমকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *