অসমের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, কেন্দ্র-রাজ্য সমন্বয়ে ত্রাণে জোর

Spread the news

২৮ জুলাই : অসমের বিভিন্ন লোকসভা কেন্দ্রের সাংসদদের সঙ্গে বৈঠক করে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের বর্তমান অবস্থা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী জানান, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কেন্দ্র সরকার অসম সরকারের সঙ্গে নিবিড় সমন্বয়ের ভিত্তিতে কাজ করে চলেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *