আমড়াঘাটে বিরল প্রজাতির অজগর ঘিরে আতঙ্ক, এলেন না বনকর্মীরা

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই :
শনিবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটে আমড়াঘাটের পার্শ্ববর্তী পাটবাড়ি গ্রামে একটি বিরল প্রজাতির অজগর সাপের দেখা মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সাপটিকে গ্রামের একটি রাস্তায় চলাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর সেটি পাশের একটি বাঁশঝাড়ে উঠে আশ্রয় নেয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। বিরল প্রজাতির বিশাল আকৃতির অজগরটি দেখতে বহু মানুষ সেখানে উপস্থিত হন।

ঘটনার খবর সংশ্লিষ্ট বন দপ্তরকে জানানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কিন্তু বনকর্মীদের দেখা মেলেনি। হয়তো রাতের জন্য বনকর্মীরা আর পৌঁছাননি। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ পরিলক্ষিত হয়। সাপটি নিয়ে নতুন করে এলাকায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *